| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ’লীগকে নিষিদ্ধ করায় জীবননগরে আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৯৮৬১৯ বার পঠিত
আ’লীগকে নিষিদ্ধ করায় জীবননগরে আনন্দ মিছিল
ছবির ক্যাপশন: আ’লীগকে নিষিদ্ধ করায় জীবননগরে আনন্দ মিছিল

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুয়াডাঙ্গার জীবননগরের ছাত্র-জনতা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।

রোববার (১১ মে) মাগরিবের নামাজের পর জীবননগর মুক্তমঞ্চ থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জীবননগর চ্যাংখালী ও হাসপাতাল সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের বক্তব্য দেন জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্যসচিব হৃদয়, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

মিছিল ও সমাবেশে, 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর' ইত্যাদি বলে স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের বাহিনীরা সোশাল মিডিয়ায় বিভিন্ন রকমের স্ট্যাটাস দিচ্ছে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, এখন কিন্তু স্কিনসটের যুগ। এখন কিন্তু প্রত্যেকটা পোস্ট স্কিনসট দিয়ে রাখছি। আমরা কিন্তু বাংলার জমিন থেকে তোমাদের নিশ্চিহ্ন করে ছাড়বো। পৃথিবীর ইতিহাসে কখনই স্বৈরশাসকের পতন হওয়ার পর তারা আর ফিরে আসেনি। আওয়ামী লীগও ফিরে আসবে না।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪