| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে গাছ থেকে পরে যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৯৮৪৬১ বার পঠিত
বাউফলে গাছ থেকে পরে যুবক নিহত
ছবির ক্যাপশন: পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পরে মো. সোহান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন

 বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পরে মো. সোহান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ড 'শান্ত গ্রামের' বাসিন্দা আনোয়ার হোসেন ছেলে।  

জানা গেছে, নিহত সোহান ৪০০ টাকার চুক্তিতে মানুষের গাছের পানিতাল নারিকেল সংগ্রহের কাজ করতেন। আজ সোমবার আশরাফ মাওলানা মাদ্রাসা সংলগ্ন তাল গাছের পানিতাল সংগ্রহ করার সময় গাছ থেকে পরে যান তিনি। আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বলেন, 'নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিলো। মস্তিষ্কে অতিরিক্ত রক্তখরণ হওয়ায় সোহানে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।' 

এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪