| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোদি-শি-পুতিন বৈঠকের পরেই ট্রাম্পের কড়া বার্তা: ‘ভারত শুধু বিক্রি করে, কিনে না 

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৭:২১:০৬:অপরাহ্ন  |  ১৫৬৫১৫৩ বার পঠিত
মোদি-শি-পুতিন বৈঠকের পরেই ট্রাম্পের কড়া বার্তা: ‘ভারত শুধু বিক্রি করে, কিনে না 
ছবির ক্যাপশন: ডোনাল্ড ট্রাম্প

আশিস গুপ্ত, নতুন দিল্লি : ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতবিরোধী কঠোর মন্তব্য করেছেন। সোমবার ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য দীর্ঘদিন ধরেই “একপেশে বিপর্যয়” ছাড়া কিছু নয়।

তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম বৃহৎ ক্রেতা হলেও, ভারত সবসময় উচ্চ শুল্কের কারণে মার্কিন পণ্যের জন্য প্রায় বন্ধ বাজার তৈরি করে রেখেছে, যা মার্কিন ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করেছে।ট্রাম্প দাবি করেছেন, “অল্প কয়েকজন মানুষই বোঝে যে আমরা ভারতের সঙ্গে খুবই সীমিত বাণিজ্য করি, অথচ তারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য বিক্রি করে। এক অর্থে আমরা তাদের সবচেয়ে বড় ‘গ্রাহক’, কিন্তু তারা আমাদের কাছ থেকে প্রায় কিছুই কেনে না।

বহু দশক ধরে এই সম্পর্ক ছিল সম্পূর্ণ একপেশে এবং অন্যায্য।” তিনি আরও অভিযোগ করেছেন, ভারত মার্কিন পণ্যের ওপর বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্য করেছে, যার ফলে মার্কিন কোম্পানিগুলো ভারতের বাজারে প্রবেশ করতে পারেনি। ট্রাম্প বলেন, সাম্প্রতিক সময়ে ভারত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, কিন্তু তাঁর দাবি—এটি অনেক দেরিতে এসেছে এবং বহু বছর আগেই এমন পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে ভারত তার তেল ও সামরিক সরঞ্জামের বেশিরভাগই রাশিয়া থেকে কেনে, যুক্তরাষ্ট্র থেকে নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, এই কারণেও দুই দেশের বাণিজ্যিক ভারসাম্য তৈরি হয়নি। এদিকে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের ভেতরে, বিশেষ করে সেসব মহলে যারা ভারতকে চীনের প্রভাব মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখে এসেছে।

মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা গত মাসেই ট্রাম্পের শুল্কনীতিকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন। তাঁদের মতে, ভারতকে লক্ষ্য করে ধারাবাহিক শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ক্ষতি করছে এবং একই সঙ্গে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ককেও ধ্বংস করছে।

কমিটির ডেমোক্র্যাটদের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, চীন বিপুল পরিমাণ রাশিয়ান তেল আমদানি করলেও সে দেশের বিরুদ্ধে একই ধরনের কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ ভারতকে একতরফাভাবে টার্গেট করা হচ্ছে। তাঁদের ভাষায়, “এটি ইউক্রেনকে ঘিরে কোনও পদক্ষেপ নয়, বরং চীনকে ছেড়ে দিয়ে ভারতকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যার ফলে আমেরিকানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কও ধ্বংস হচ্ছে।”

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪