| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনী সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ২০:০৫:০৬:অপরাহ্ন  |  ৬২ বার পঠিত
গাংনী সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা হাটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে এ সকল সামগ্রী করেন।

৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪