| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ জনকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে নিহত হামলাকারী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ০০:৩০:৩৫:পূর্বাহ্ন  |  ১৫৬৫৬৭২ বার পঠিত
৫ জনকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে নিহত হামলাকারী
ছবির ক্যাপশন: ফ্রান্সে ৫ জনকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে নিহত হামলাকারী

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফ্রান্সে এক হোটেলে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই হোটেলের ম্যানেজার এবং তার ছেলেসহ মোট পাঁচজন আহত হন। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। ওই ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। শহরটির প্রসিকিউটর জানান, তিউনিশিয়ান ওই ব্যক্তি দুটি ছুরি ও একটি ক্রোবার দিয়ে হামলা চালান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। খরব রয়টার্সের।

প্রসিকিউটর নিকোলাস ব্রেসন আরও জানান, হামলাকারী ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন। তবে, তাকে ভাড়া পরিশোধ না করার কারণে তার হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪