| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রিয়ান অর্থনীতিবিদের দাবি: রাশিয়ার মিত্র মোদি, ভারত ভাঙতে খালিস্তানিদের স্বাধীনতা দিন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১৮:১৯:০৯:অপরাহ্ন  |  ১৫৬৯০৯৭ বার পঠিত
অস্ট্রিয়ান অর্থনীতিবিদের দাবি: রাশিয়ার মিত্র মোদি, ভারত ভাঙতে খালিস্তানিদের স্বাধীনতা দিন
ছবির ক্যাপশন: অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও রাজনৈতিক কর্মী গুনথার ফেলিঙ্গার

রিপোর্টার্স২৪ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারত ভেঙে খালিস্তানিদের স্বাধীন করার পক্ষে পোস্ট করে সমালোচানার মুখে পড়েছেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও রাজনৈতিক কর্মী গুনথার ফেলিঙ্গার।

তিনি ভারতের ‘ভাঙন’ ঘটিয়ে ছোট ছোট অংশে বিভক্ত করার আহ্বান জানিয়ে এটিকে ‘এক্সইন্ডিয়া’ নাম দিয়েছেন। তার পোস্ট ও ভিডিওতে তিনি প্রকাশ্যে খালিস্তানপন্থী আন্দোলনের প্রতি সমর্থন জানান। এই অন্দোলন শিখদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবি করে আসছে।

তিনি আরও দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘রাশিয়াপন্থী’। দিল্লি বর্তমানে মস্কোর দিকে ঝুঁকেছে।

গুনথার ফেলিঙ্গার কে

১৯৬৮ সালে অস্ট্রিয়ার লিঞ্জে জন্ম নেওয়া ফেলিঙ্গার ইউরোপীয় মহলে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণের আগ্রাসী প্রচারক হিসেবে পরিচিত। ভিয়েনা ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস থেকে আন্তর্জাতিক ব্যবসায়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমা জোটকে শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়েছেন।

তার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রায়ই ন্যাটো বা পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ভেঙে ফেলার আহ্বান থাকে। এর আগে তিনি রাশিয়াকে বালকানাইজ করার এবং পূর্ব ইউরোপের সীমান্ত নতুনভাবে গঠনের দাবি তুলেছিলেন। ভারতের বিষয়ে তার মন্তব্যও এই ধরনের চরমপন্থী ভূরাজনৈতিক প্রস্তাবেরই ধারাবাহিকতা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪