| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে ‘৩৪ গাড়িতে মানববোমা’, পুলিশকে হামলার হুমকি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:৫৭:৪৬:অপরাহ্ন  |  ১৫৮২৮৯১ বার পঠিত
ভারতে ‘৩৪ গাড়িতে মানববোমা’, পুলিশকে হামলার হুমকি
ছবির ক্যাপশন: বোমা হামলার হুমকি পাওয়ার পর শহরে তল্লাশি বাড়ায় পুলিশ। শুক্রবার ভারতের মুম্বাইয়ে। ছবি: পিটিআই

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে বোমা হামলার হুমকি পেয়েছে স্থানীয় পুলিশ। হোয়াটসঅ্যাপে ট্রাফিক পুলিশকে দেওয়া হুমকিতে বলা হয়েছে, ৩৪টি গাড়িতে মানববোমা রাখা হয়েছে। বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে ৪০০ কেজি আরডিএক্স। সূত্র: আনন্দবাজার

এমন হুমকি পাওয়ার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ। বিশেষ করে রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, হুমকিটি এসেছে লস্কর-ই-জিহাদি নামে একটি সংগঠনের পক্ষ থেকে। 

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই ট্রাফিক পুলিশের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে গতকাল বৃহস্পতিবার হুমকির বার্তা আসে। সঙ্গে সঙ্গে তা মুম্বাইয়ের অপরাধ বিভাগ, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে জানানো হয়। অপরাধ বিভাগ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার গণেশ উৎসবের শেষ দিন। এ উপলক্ষে শহরে অনেক ভক্তের সমাগম হবে। ঠিক এমন সময়েই হামলার হুমকিটি এসেছে। 

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, অপ্রত্যাশিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেসব স্থানে তল্লাশি চলছে। হুমকির বার্তা যেখান থেকে এসেছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। সন্দেহজনক কার্যকলাপ দেখলে বাসিন্দাদের দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪