| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মোদি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৪৭:৩১:পূর্বাহ্ন  |  ১৫৪৪৪৮৮ বার পঠিত
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন মোদি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ইন্টান্যাশনাল ডেস্ক :

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দক্ষিণী প্রার্থীর মধ্যে এই নির্বাচনের একমাত্র আকর্ষণ, দলীয় ‘মৌখিক’ নির্দেশ অমান্য করে সংসদ সদস্যরা ক্রস ভোটিং করেন কি না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট দেওয়ার ছবি শেয়ার করেন নরেন্দ্র মোদি।

এর ঠিক আগের দিন অর্থাৎ গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) ওডিশার সাবেক শাসক বিজু জনতা দল (বিজেডি) ও তেলেঙ্গানার সাবেক শাসক দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ভোটে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেছেন।

শাসক বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোট—দুই পক্ষই ভেবেছিলো বিজেডি ও বিআরএসের সমর্থন তারা পাবে। ওডিশায় ক্ষমতাসীন থাকাকালীন বিজেডি কেন্দ্রীয় ইস্যুতে সব সময় বিজেপিকে সমর্থন করে এসেছে।

এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় আচমকা পদত্যাগ করায় এই ভোট অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে।

বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ উপরাষ্ট্রপতি হিসেবে প্রার্থী করেছে তামিলনাড়ুর সাবেক বিজেপি সভাপতি সি পি রাধাকৃষ্ণনকে।

রাধাকৃষ্ণন ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। বিরোধী জোট ইন্ডিয়া প্রার্থী করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি অন্ধ্র প্রদেশের বি সুদর্শন রেড্ডিকে। দুই প্রার্থীই দক্ষিণী। লড়াইটা তাই হয়ে দাঁড়িয়েছে তামিলনাড়ু বনাম অন্ধ্র প্রদেশের। 



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪