| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে আত্মসমর্পণের পর ৩ পুলিশ সদস্যকে হত্যা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৪:২০:৩৬:অপরাহ্ন  |  ১৫৪৭৬২৫ বার পঠিত
নেপালে আত্মসমর্পণের পর ৩ পুলিশ সদস্যকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : কাঠমাণ্ডুর কোঠেশ্বর এলাকায় ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ বিভাগের অফিসে অগ্নিসংযোগ করে। এরপর আত্মসমর্পণ করা পুলিশ সদস্যদের রাস্তায় টেনে এনে বেধড়ক প্রহার করে হত্যা করা হয়।

নেপাল পুলিশ সদর দপ্তর নাক্সাল এই হত্যাকাণ্ড নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে এ ঘটনাকে ‘বর্বরোচিত’ উল্লেখ করে রাজধানীর অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ অফিসের ডিআইজি ওম রানা জানান, নিহত তিনজনই কোঠেশ্বর থানার সদস্য। তিনি আরো জানান, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত তিন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া মহারাজগঞ্জ পুলিশ সার্কেল এবং কালিমাটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজধানীজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগ ছড়িয়ে পড়ছে। সরকারি দপ্তর, রাজনৈতিক নেতাদের বাসভবন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করছে বিক্ষোভকারীরা। কোঠেশ্বরের এই হত্যাকাণ্ডে নেপালে আইন-শৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা আরো জোরদার হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪