| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এআই দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা বাড়ছে!

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ০৮:১২:৪৩:পূর্বাহ্ন  |  ১৫৮৪৮৯৯ বার পঠিত
এআই দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা বাড়ছে!
ছবির ক্যাপশন: এআই দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা বাড়ছে!

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আবহাওয়া সম্মেলনে বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে আবহাওয়া পূর্বাভাসকে আরও নির্ভুল করতে পারে এবং মেঘ বপন কার্যক্রমকে কার্যকর করতে সহায়তা করতে পারে সেসব বিষয়ে আলোচনা করেছেন।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তরের গবেষক মনিকা ইয়ংম্যান বলেন, ‘পূর্বাভাসের ধরন অনুযায়ী এআই মডেলের প্রয়োগ ভিন্ন হয়। বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে আলাদা আলাদা মডেল রয়েছে। নির্দিষ্ট কাজে সঠিক তথ্য ব্যবহার করে মডেল তৈরি করতে হয়। তবে এগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে।’

তিনি আরও জানান, এআই তিন থেকে সাত দিনের পূর্বাভাসে সবচেয়ে বেশি কার্যকর। এর চেয়ে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এআই খুব বেশি সফল নয়, কারণ এটি পদার্থবিজ্ঞানের নিয়মভিত্তিক নয়। স্বল্পমেয়াদী পূর্বাভাসে কিছু উন্নতি হলেও এখনো প্রচলিত বৈজ্ঞানিক মডেল শক্তিশালী।

সম্মেলনে জানানো হয়, এআই নির্ভর পূর্বাভাসের জন্য মাঠ পর্যায়ের তথ্য, স্যাটেলাইট ছবি, বিভিন্ন সেন্সর এবং ভূ-তথ্যের মতো বহুমাত্রিক তথ্য ব্যবহৃত হচ্ছে। এতে আবহাওয়াবিদরা অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারছেন। ফলে মেঘ বপনের সেরা সময় ও স্থান নির্ধারণ সহজ হচ্ছে এবং কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর সম্ভাবনাও বাড়ছে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের উপ-মহাপরিচালক ওমর আল ইয়াজিদি বলেন, ‘মেঘের আয়ু খুবই স্বল্প। যদি একাধিক মেঘ থাকে, তবে এআই সাহায্যে পূর্বাভাসদাতারা সহজে সঠিক মেঘ শনাক্ত করতে পারবেন। বর্তমানে এসব কাজ হাতে করা হয়। এআই ব্যবহার করলে সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত ও নির্ভুল হবে।’ 

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এআই কোনো জাদুকরী সমাধান নয়, বরং এটি পূর্বাভাসদাতাদের সক্ষমতা বাড়ানোর একটি সহায়ক প্রযুক্তি।

বিশ্ব আবহাওয়া সংস্থার কমিটির চেয়ারম্যান ইয়ান লিস্ক বলেন, ‘বজ্রঝড় বা ঘূর্ণিঝড়ের মতো অনেক ক্ষেত্রেই প্রচলিত বৈজ্ঞানিক মডেলও সমস্যায় পড়ে। এআইও একই ধরনের সীমাবদ্ধতায় ভোগে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রশিক্ষণ তথ্য, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে।’ 

সংস্থার উপ-মহাসচিব কো ব্যারেট বলেন, ‘আবহাওয়াবিদরা এমন প্রযুক্তি খুঁজছেন যা কম সম্পদ ব্যবহার করে বেশি নির্ভুল পূর্বাভাস দিতে পারে। তবে এটি এখনো বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না। অনেক দেশেই প্রয়োজনীয় সক্ষমতা নেই। তাই সবার অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সূত্র: খালিজ টাইমস


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪