বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ১২ কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম ভোর ৪টার দিকে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জুলফিকার আলী ভুট্টোর বসতবাড়ি থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা