| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে উদ্বোধন হলো বিশ্ববিখ্যাত ‘হারল্যান’ শো-রুম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১২:০৭:৪৩:অপরাহ্ন  |  ১৫৫৮৩৭৯ বার পঠিত
শেরপুরে উদ্বোধন হলো বিশ্ববিখ্যাত ‘হারল্যান’ শো-রুম
ছবির ক্যাপশন: শেরপুরে উদ্বোধন হলো বিশ্ববিখ্যাত ‘হারল্যান’ শো-রুম

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিশ্ববিখ্যাত কসমেটিক্স সামগ্রীর ব্র্যান্ড ‘হারল্যান’-এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শহীদ বুলবুল সড়কস্থ মোফাজ্জল প্লাজায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন শোরুমটির স্বত্বাধিকারী আলহাজ্ব মাহবুব আলম।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও কসমেটিক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা, সাংবাদিক ও সাধারণ গ্রাহকবৃন্দ।

হারল্যান কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শেরপুরে এই প্রথমবারের মতো স্কিন এনালাইসিস স্ক্যানার মেশিনের মাধ্যমে নারীদের ত্বকের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির পরামর্শ দেওয়া হবে। এখানে ১৫টি গ্রুপের অন্তর্ভুক্ত শতাধিক কসমেটিক্স পণ্য পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে স্কিন কেয়ার, মেডিসিন স্কিন কেয়ার এবং শিশুদের ত্বকের যত্নের নানা পণ্য।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪