বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে সদর উপজেলা দল। বুধবার (১০ সেপ্টেম্বর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় সদর উপজেলা ৪-১ গোলে আদমদিঘী উপজেলাকে পরাজিত করে।
সদরের ফরেন রিক্রুট বো বো দুইটি গোল করেন। দলের হয়ে সাঈদ ও ওমর একটি করে গোল যোগ করেন। অন্যদিকে আদমদিঘীর হয়ে প্যাট্রিক একমাত্র গোলটি করেন। খেলাটি পরিচালনা করেন জাহিদুল, তাকে সহযোগিতা করেন জুয়েল শেখ, শফিক ও রঞ্জু।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার মইনুল। জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল।
আগামীকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের খেলায় মুখোমুখি হবে সারিয়াকান্দি উপজেলা ও ধুনট উপজেলা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা