| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১৩:৪২:২২:অপরাহ্ন  |  ১৫৮৩০৭৩ বার পঠিত
গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার করে বনে অবমুক্ত
ছবির ক্যাপশন: বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বিলুপ্ত প্রজাতির এ সাপটিকে উদ্ধার করে। 

বন কর্মীরা জানান, একটি বাড়িতে অজগর সাপ পাওয়া গিয়েছে এমন খবর পেয়ে রাজেন্দ্রপুরের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় উপস্থিত এলাকাবাসীর সামনে অজগরটি উদ্ধার করে বিকেল ৩ টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভিতর দেখতে পায় বাড়ির লোকজন। পরে আমাকে খবর দিলে আমি সকাল ৮ টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরে নিয়ে আসি। একপর্যায়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার মণিপুরে একটি বসতবাড়ির ভুষির ভিতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাওয়ার পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সাপটি লোকালয়ে কিভাবে এসেছে জানতে চাইলে তিনি বলেন, মূলত এ ধরনের অজগর সাপ বনেই থাকে। তবে খাদ্যের অভাবে এসেছে কিনা বিষয়টি গবেষণা করে জেনে বলা যাবে। 

গাজীপুর সাফারি পার্ক থেকে কোন অজগর সাপ হারিয়ে যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪