| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনবল সংকট নিয়ে হিমশিম খাচ্ছেন তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১৫:২৩:২৬:অপরাহ্ন  |  ১৫৭০৮১৪ বার পঠিত
জনবল সংকট নিয়ে হিমশিম খাচ্ছেন তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা
ছবির ক্যাপশন: প্রতিদিনই এমন ভিড় সামলাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে

তারাকান্দা প্রতিনিধি :  ২০২২ সালের  ২২ ফ্রেবুয়ারী চালু করা হয়েছিলো ৫০ শয্যা বিশিষ্ট ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে গত ৩ বছরেরও চালু  করা হয়নি হাসপাতালটির ইনডোর স্বাস্থ্য সেবা। বর্তমানে হাসপাতালের বর্হিবিভাগ ও জরুরী বিভাগে সেবা দিচ্ছেন চিকিৎসকরা। সেখানেও জনবল সংকট থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গড়ে প্রতিদিন প্রায় ৭-৮ শ রোগী সেবা নিতে আসছেন হাসপাতালেটিতে।

এদিকে হাসপাতালের ইনডোর চালু না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না তারাকান্দা বাসী। তবে বর্হিবিভাগ ও জরুরী- বিভাগে চিকিৎসা সেবার পাশাপাশি ২৫-৩০ প্রকারের ঔষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশপাশি কয়েক ধরনের পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। 

এ অবস্থায় দ্রুত ইনডোর সেবা চালু করার জন্য দাবী জানাচ্ছেন স্থানীয়রা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অভিজিৎ লৌহ জানিয়েছেন, জনবল সংকট দুর করতে উর্ধ্বতন কর্তৃকপক্ষের নিকট চাহিদা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ হলেই চিকিৎসা সেবার মান আরো উন্নত হবে। 

রিপোর্টার্স২৪/সাইফ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪