| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১৭:৫৮:১৪:অপরাহ্ন  |  ১৫৫১৯৩৯ বার পঠিত
শেরপুর সীমান্তে বিপুল  পরিমান ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ
ছবির ক্যাপশন: শেরপুর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ

শেরপুর প্রতিনিধি:  

শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  রাতে পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। ওইসময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা চোরাচালানি মালামালের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি সবসময়ই তৎপর।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪