| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরাকান আর্মি সাগর থেকে ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১৮:২৮:২৭:অপরাহ্ন  |  ১৫৫২২৫৭ বার পঠিত
আরাকান আর্মি সাগর থেকে ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে
ছবির ক্যাপশন: আরাকান আর্মি সাগর থেকে ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ৫টি ফিশিং ট্রলার ও ৩০ জন জেলেকে আটক করে নিয়ে গেছে। তবে জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক জেলেদের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সেন্টমার্টিনের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এসময় তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।তিনি জানান, জেলেদের মাধ্যমে খবর পাই বুধবার বিকেলে আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে দুটি স্পিডবোট যোগে আসে। সেসময় সেন্টমার্টিনের নিকটবর্তী দক্ষিণ -পশ্চিম সাগরে জেলেরা ফিশিং ট্রলার নিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন। এরপর আরাকান আর্মি ধাপে ধাপে ৫টি ট্রলারসহ ৩০ জেলেকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

তবে আটক জেলেদের সংখ্যা আরও বেশি হতে পারে উল্লেখ করে আজিম উদ্দিন বলেন, আটক ৩টি ট্রলার টেকনাফ পৌরসভা এলাকার, বাকি দুটি ট্রলার শাহপরীর দ্বীপের।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪