সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমা পল্লী পরিদর্শন শেষে কারিগরদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে পরিদর্শন শেষে স্থানীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মতবিনিময় সভাটি আয়োজন করা হয়।
মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি'র বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ভদ্রঘাট পালপাড়ায় প্রস্তুত প্রতিমায় সিরাজগঞ্জসহ আশপাশের অন্তত পাঁচটি জেলার দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পালপাড়ার উন্নয়ন, নির্মানকালিন প্রতিমার নিরাপত্তা ও কারিগরদের জীবন মান উন্নয়নে পাশে থাকবে প্রশাসন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো : ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমূখ।
এস