| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৫:৫৩:১৩:পূর্বাহ্ন  |  ১৫৭৮৫৮১ বার পঠিত
মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: মেহেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলার সিংহাটি মাঠ থেকে আব্দুস সালাম (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আব্দুস সালাম সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম বিশ্বাসের বড় ছেলে।

স্থানীয়রা জানান, সিংহাটি গ্রামের খয়রামারি খালসংলগ্ন কাঁঠাল গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম বলেন, স্থানীয়ো জানিয়েছেন কৃষক আব্দুস সালাম মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪