ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের সিটি গার্ডেন-২ রেস্টুরেন্টে ধীতপুর ইউনিয়নের সচেতন জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল নেতা আরমান মীর। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় আ’লীগ নেতা জামাল মীরের নির্দেশে তার দুই ছেলে—ছাত্রলীগ নেতা পলাশ মীর ও যুবলীগ নেতা মীর ফাহাদ গত রবিবার তার অফিসে হামলা চালায়। এসময় কৃষকদল নেতা ওয়াসিকুলকে বেধরক মারধর করা হয় এবং ক্যাশ কাউন্টারে থাকা সব টাকা লুট করে নেয়া হয়।
আরমান মীর অভিযোগ করেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর আওয়ামী সন্ত্রাসীরা মামলা তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা