স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল, যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন ও প্রোগ্রাম অফিসার মারিওমাদি। এছাড়া সংস্থার প্রধান উপদেষ্টা মো. আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক মোছা. শাহনাজ পারভীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন বাল্য বিবাহের ফলে একটি পরিবার, সমাজ ও জাতির বিভিন্ন সমস্যা হয়। অনেকের কিশোরীর জীবন নষ্ট হয়ে যায়।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা