উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা সভার সভাপতিত্ব করেন। তিনি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।
এ ছাড়া সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক এমদাদুল কাসেম সেন্টু, নাজমুল হক মুন্না, মোহাম্মদ নাসির শরীফসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা