| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের বিহারের ঘটনা

স্বর্ণের দোকানে ডাকাতি শেষে ডাকাতরা বলল ‘ছবির শুটিং, আমরা আবার ফিরে আসব’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২০:৪৬:২১:অপরাহ্ন  |  ১২৯ বার পঠিত
স্বর্ণের দোকানে ডাকাতি শেষে ডাকাতরা বলল ‘ছবির শুটিং, আমরা আবার ফিরে আসব’

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বিহারের পূর্ব চম্পারণ জেলায় দিনে-দুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। তিনটি মোটরসাইকেলে আট ডাকাত এসে প্রায় ৩০ থেকে ৪০ কোটি রুপির স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ওই সময় দোকানটির ভেতর থাকা এক নারী জানিয়েছেন, ডাকাতরা যাওয়ার সময় বলে গেছে, তারা আবার ফিরে আসবে। আর যেটি হয়েছে সেটি ছবি (শুটিং)।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (১৮ নভেম্বর) ডাকাতরা স্বর্ণের দোকানটিতে আসে। দোকানে ঢুকেই তারা নিজেদের কাছে থাকা অস্ত্র দিয়ে স্টাফ ও কাস্টমারদের জিম্মি করে ফেলে। এরপর সবার হাত বাঁধে এবং মোবাইল ফোন নিয়ে নেয়। পরে সবাইকে এক জায়গায় নিয়ে আসে। যেন তারা বাইরের কাউকে এ ব্যাপারে না জানাতে পারে।

যখন তারা শোকেস থেকে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল তখন দুজনকে মাথায় আঘাত করে।

সেখানে থাকা এক নারী বলেছেন ডাকাতি শেষে যখন ডাকাতরা বের হয়ে যাচ্ছিল তখন তারা বলছিল, “আমরা আবার ফিরে আসব। এটি একটি ছবি।”

ঘটনার পর সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান। এ সময় দোকানটির স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক অবস্থায় বলা হচ্ছে, ডাকাতরা ৩০ থেকে ৪০ কোটি রুপির স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতো সেটি এখন নিরূপণ চলছে।

এই ডাকাতিকে বিহারের বেতিয়া শহরের ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতি হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪