| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানছড়ির উল্টাছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৩:৪৬:৫০:অপরাহ্ন  |  ১৫৭৯২৩৭ বার পঠিত
পানছড়ির উল্টাছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের একটি দল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ৮০ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়। পরে এসব কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বন উজাড় প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ে নির্বিচারে বন উজাড় দীর্ঘদিনের সমস্যা। বিজিবির এমন অভিযান সত্যিই প্রশংসনীয়। তবে তাদের পাশাপাশি বন বিভাগ আরও সক্রিয় ও সচেতন হলে বন ধ্বংস অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হতো।

বিশেষজ্ঞ মহলের মতে, পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বৃক্ষনিধন শুধু পরিবেশ নয়, স্থানীয় জীববৈচিত্র্যের জন্যও হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই বন রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪