| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রেপ্তার ৩৪ বাংলাদেশিসহ ১৭৬ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:১৯:৩০:পূর্বাহ্ন  |  ১৫৫৮২১৪ বার পঠিত
গ্রেপ্তার ৩৪ বাংলাদেশিসহ ১৭৬ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ছবির ক্যাপশন: মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো কয়েকজন বাংলাদেশি | ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হওয়া ৩৪ বাংলাদেশিসহ ১৭৬ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য অভিবাসন বিভাগ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেরেঙ্গানু অভিবাসন বিভাগ।

ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ৩৪ জন, ইন্দোনেশিয়ার ১১২ জন, পাকিস্তানের ৬ জন, কম্বোডিয়ার ১৩ জন, ভারতের ২ জন, ভিয়েতনামের ৫ জন, নেপালের ২ জন, থাইল্যান্ডের ১ জন এবং মিশরের ১ জন রয়েছেন। এদের মধ্যে ১৩৬ জন পুরুষ ও ৪০ জন নারী। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৬০ বছর বলে জানানো হয় বিবৃতিতে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের হুলু তেরেঙ্গানুর আজিল অভিবাসন ডিটেনশন ক্যাম্প থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ে যাওয়া হয়।

অভিবাসন বিভাগ থেকে জানানো হয়, প্রত্যেক অভিবাসীকে দেশে ফেরতের আগে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নিজ নিজ দেশের দূতাবাস থেকে নথিপত্র যাচাই করা হয়েছে। এছাড়া তাদের দ্বারা সংগঠিত অপরাধের কারণে পুনরায় মালয়েশিয়ায় প্রবেশে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে তেরেঙ্গানুর আজিল অভিবাসন ডিপোতে আটক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নিয়মিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তেরেঙ্গানু অভিবাসন বিভাগ।





এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪