| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, যুক্তরাজ্যে জরুরি অবতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ২০:৪৬:৪২:অপরাহ্ন  |  ১৫৪৪৩৭৮ বার পঠিত
ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, যুক্তরাজ্যে জরুরি অবতরণ
ছবির ক্যাপশন: ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, যুক্তরাজ্যে জরুরি অবতরণ

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। এ সময় ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও হেলিকপ্টারটিতে ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে একটি ছোট হাইড্রোলিক সমস্যার কারণে এবং অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়েছেন।

ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে পৌঁছান। যদিও হোয়াইট হাউস এই বিলম্বের কোনো কারণ জানায়নি।

এদিন উড্ডয়নের কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজা করে বলেছিলেন, তিনি আশা করেন, তারা সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। তিনি রসিকতা করে বলেন, নিরাপদে উড়বেন। জানেন কেন আমি এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি, অন্যথায় আমি পরোয়া করতাম না।

এই হেলিকপ্টার যাত্রাটি আসে মার্কিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের পর, যেখানে দুই দেশ একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়। তারা বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে ‘প্রাধান্য বিস্তার’ করতে সাহায্য করবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪