| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৪:০৮:৫৫:পূর্বাহ্ন  |  ১৫৩৫৫৭৪ বার পঠিত
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫
ছবির ক্যাপশন: মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রাজধানী মেক্সিকো সিটিতে ঘটেছে এ ঘটনা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।

সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর।

আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩৮ জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে মেক্সিকোতে সবচেয়ে খারাপ দুর্ঘটনা ঘটে। যখন হিডালগো রাজ্যের তলাহুয়েলিলপান শহরে লুটপাটের সময় একটি পাইপলাইনে আগুন এবং পরবর্তী বিস্ফোরণে ১৩৭ জন নিহত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪