| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবে ২৫ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৩:২৭:৪৮:অপরাহ্ন  |  ১৫৫০৫২৩ বার পঠিত
সৌদি আরবে ২৫ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : গত এক সপ্তাহের অভিযানে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য ২৫ হাজার ৫৩৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সপ্তাহব্যাপী মোট ২১ হাজার ৬৩৮টি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৯৫৮টি আবাসিক আইন সম্পর্কিত, ৪ হাজার ৫৪০টি সীমান্ত নিরাপত্তা বিধি সম্পর্কিত এবং ৪ হাজার ১৪০টি শ্রম আইন সম্পর্কিত।

প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকারীদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৪৫ শতাংশ ইথিওপিয়ার এবং ১ শতাংশ অন্যান্য দেশের। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৩২ হাজার ১৪৯ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ২৬৫ জন পুরুষ এবং ২ হাজার ৮৮৪ জন নারী।

গ্রেপ্তারকৃতদের যথাযথ ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, কেউ অবৈধভাবে ব্যক্তিদের প্রবেশে সহায়তা করলে, পরিবহন করলে, অথবা আশ্রয়, সহায়তা বা অন্য কোনো পরিষেবা প্রদান করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন এবং আশ্রয়ের জন্য ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

রিপোর্টার্স২৪/আয়েশা  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪