| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে বজ্রপাতে দুই শ্রমিক নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৭২২৮৫ বার পঠিত
মাদারীপুরে বজ্রপাতে দুই শ্রমিক নিহত
ছবির ক্যাপশন: মাদারীপুর

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কুন্তিপাড়া ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫)। তিনি মাদারীপুর সদর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অপরজন হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার কাজে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে মাদারীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে শুরু হয় ব্যাপক বাজ্রপাত। ঝড়-বৃষ্টি শুরু হলে চরকুলপদ্দী এলাকার জেএসবি ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে যান কাজল মোল্লা। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ইটভাটার অন্য শ্রমিকরা আহত কাজলকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সময় কুন্তিপাড়া এলাকায় শাজাহান শেখের ফসলী জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে গুরতর আহত হন হাফিজ মোড়ল। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় হাফিজকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে তাকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। দুজনই শ্রমিক। তারা অন্য জেলা থেকে এখানে কাজের জন্য এসেছিলেন। নিহত দুজনের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪