| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নিহত ৫

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১০:৩৯:৩৯:পূর্বাহ্ন  |  ২৬৫১ বার পঠিত
চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নিহত ৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ। 

পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা।

কুমিরা এলাকায় এলে বাসটিতে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে আনলে আরো ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪