| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১৫:০৮:১৬:অপরাহ্ন  |  ১২৬০০০৮ বার পঠিত
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারাদেশে ৬১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪