| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৬ ইং | ১৭:১১:৩৫:অপরাহ্ন  |  ২৭২৯৩ বার পঠিত
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

স্টাফ রিপোর্টার: সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪৮ জনের মৃত্যু হলো।

আজ রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ২৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫৯৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, খুলনা বিভাগে ২৯০, ময়মনসিংহ বিভাগে ৯৩, রাজশাহী বিভাগে ২০০, রংপুর বিভাগে ৭২ এবং সিলেট বিভাগে ১৫ জন রয়েছেন।

আর ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন এবং সিলেট বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজনের মৃত্যু হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪