| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলা যে কোনো মুহূর্তে’ গাজাগামী ফ্লোটিলার গতিপথে ইসরায়েলি যুদ্ধজাহাজের অগ্রসর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১৯:৩৬:২৪:অপরাহ্ন  |  ১৪৮৬১২২ বার পঠিত
হামলা যে কোনো মুহূর্তে’ গাজাগামী ফ্লোটিলার গতিপথে ইসরায়েলি যুদ্ধজাহাজের অগ্রসর
ছবির ক্যাপশন: হামলা যে কোনো মুহূর্তে’ গাজাগামী ফ্লোটিলার গতিপথে ইসরায়েলি যুদ্ধজাহাজের অগ্রসর

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আয়োজকরা।

বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোটবড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তারা শুধুমাত্র ত্রাণ নয় গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙারও মিশন হাতে নিয়েছেন।

তবে ইসরায়েল সতর্কতা দিয়েছে ত্রাণবাহী এসব জাহাজ নিয়ে যেন তারা গাজা উপকূলের দিকে না আসেন৷ তা সত্ত্বেও অধিকারকর্মীরা এগিয়ে যাচ্ছিলেন। 

ইসরায়েলি অবরোধ ভাঙার মিশন শুরু করা 'ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন' এক বিবৃতিতে জানিয়েছে, হয়ত এক ঘণ্টার মধ্যে ইসরায়েলিরা তাদের জাহাজের ওপর হামলা চালাবে।

রাডারে দেখা গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজের দিকে অন্তত ১২টি জাহাজ এগিয়ে আসছে। 

এরমধ্যে সিগন্যাল জ্যামিং শুরু করেছে দখলদার ইসরায়েল৷ এতে করে ফ্লোটিলার কিছু জাহাজের সঙ্গে অন্য জাহাজগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ 

সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪