| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৪:০৬:২৬:অপরাহ্ন  |  ২৪৭ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার সংলাপে বসছে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংলাপে অংশ নিতে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে গেছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংলাপ হওয়ার কথা। সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির চার নেতা। অপর তিনজন হলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই তথ্য জানান।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বেলা একটার পর সাংবাদিকদের জানান, দলের চার নেতা সচিবালয়ে গেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

প্রথম দল হিসেবে এনসিপির নেতারা আজ সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন।

জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪