| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে : শহিদুল আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ২০:২৯:১৫:অপরাহ্ন  |  ১৪৯৮৯৮৮ বার পঠিত
‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে : শহিদুল আলম
ছবির ক্যাপশন: ‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে : শহিদুল আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ফিলিস্তিনের গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহরের ‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে বলে জানিয়েছেন এ যাত্রায় অংশ নেওয়া বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তিনি বলেন, আমরা ‘কনশানসসে’ আছি। এইমাত্র সংবাদ আসল, ‘আলমার’ ওপর আক্রমণ হয়েছে। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি।

সবাই উদ্‌বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট দিতে চেষ্টা করছি।

বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

শহিদুল আলম জানান, আলমা একেবারে শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে।কাজেই আলমার ওপর যা হচ্ছে, তা আমাদের ওপর হবে- এই অনুমান করা যায়। সে কারণে এটা আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ফ্লোটিলার প্রধান নৌযান ‘কনশানস’। গত মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে এটাতে ওঠেন শহিদুল আলম।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪