| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাজ্যে ইয়ম কিপুর অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ১৫:০১:৩১:অপরাহ্ন  |  ১৪৬৮১৯০ বার পঠিত
যুক্তরাজ্যে ইয়ম কিপুর অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ইয়ম কিপুর অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের অবস্থা গুরুতর। ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন ইয়ম কিপুরে উপসনালয়ে এ হামলার ঘটনা ঘটল।

স্থানীয় পুলিশ জানায়, শহরের উত্তরাঞ্চলের ক্রাম্পসলে ঘটনার পরপরই তাদের জানানো হয়। সেখানে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে পুলিশ সদস্যরা। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। খবর সিএনএন ও বিবিসির

পুলিশ জানায়, সকাল ৯টা ৩১ মিনিটে এক ব্যক্তির ফোন পেয়ে তারা মিডলটন রোডের ক্রাম্পসলে অবস্থিত হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন সিনাগগে (ইহুদি উপাসনালয়) যান। ফোন করা ব্যক্তি জানান, তিনি দেখেছেন, একটি গাড়ি জনতার দিকে চালিয়ে নেওয়া হচ্ছে। একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম এই ভয়াবহ ঘটনার পর জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪