| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে খুন হলেন বাবা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১১:৩৬:৪০:পূর্বাহ্ন  |  ১৪৪৩৭৭৫ বার পঠিত
তারাকান্দায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে খুন হলেন বাবা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপড়া গ্রামে  মাদরাসা পড়ুয়া মেয়েকে রাতের খাবার দিতে গিয়ে ফেরার পথে সন্ত্রাসীর হামলায় নিহত হয়েছেন পিতা জামাল মিয়া (৬০)। তিনি ৮ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য ছিলেন । ৫ অক্টোবর রবিবার দিবাগত রাত্রে এ হত্যাকন্ডের ঘটনা ঘটে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল মিয়া ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য এবং মৃত শহর আলীর ছেলে। তিনি সন্ধ্যায় মেয়েকে খাবার দিয়ে দারুস সুন্নাহ ক্বওমি মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে আক্রমন করলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জামাল মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িত সন্দেহে দুইজনকে  আটক করেছে। তারা হলেন— নলচাপড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো: কছিম উদ্দিন (৬৫) এবং মৃত মিরাশ উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন(৫০)। 

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ টিপু সুলতান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪