| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে চার জাতির জুনিয়র কাবাডি টুর্নামেন্টে খেলবে বগুড়ার নাফি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৩:৪৯:৩৯:অপরাহ্ন  |  ৩৯৮ বার পঠিত
নেপালে চার জাতির জুনিয়র কাবাডি টুর্নামেন্টে খেলবে বগুড়ার নাফি

বগুড়া প্রতিনিধি: আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বগুড়ার তরুণ কাবাডি খেলোয়াড় শাহেদ রহমান নাফি। নেপালে অনুষ্ঠিতব্য ‘ফোর নেশনস জুনিয়র অনূর্ধ্ব-২০ বয়েজ কাবাডি কাপ ২০২৬’ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ কাবাডি দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছে সে।

আগামী ১৯ নভেম্বর দুপুর ১২টায় নেপালের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জুনিয়র কাবাডি দল। ২১ থেকে ২৩ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা ইনডোর হলে অনুষ্ঠিত হবে চার জাতির এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।

এর আগে আন্তর্জাতিক কাবাডি অঙ্গনেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে শাহেদ রহমান নাফি। ২০২৫ সালের এশিয়ান ইয়ুথ গেমসে পদকজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল সে।

আবারও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়ায় বগুড়ার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। নাফির এই অর্জনকে জেলার কাবাডি অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা।

তাদের প্রত্যাশা, নেপালের মাটিতেও নিজের প্রতিভা ও নৈপুণ্যের স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে শাহেদ রহমান নাফি। তার হাত ধরে আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের সাফল্যের ধারাও আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪