| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১৫:৪৮:১৪:অপরাহ্ন  |  ১৪৬০২৪১ বার পঠিত
লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্ব শিশু দিবসে লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবক ফারুক হোসেনের দায়ের কোপে তার ৫ বছরের কন্যা সন্তান ফারিহা সুলতানার মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাবাকে আটক করে। ফারুক আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ফারুক মাদকাসক্ত। ঘটনার সময় যে কোনো বিষয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বাড়ির পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে। আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাকে আটক করে। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আমরা ঘটনাস্থল এসেছি। ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪