| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১৭:১৯:১০:অপরাহ্ন  |  ১৩৮০৫৪৩ বার পঠিত
বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন সোমবার ( ৬ অক্টোবর) রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন সোমবার ( ৬ অক্টোবর) রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার  (ডিবি) পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলামসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের মো. শহিদুল হাওলাদারের ছেলে মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫), একই গ্রামের মো. আব্দুল হাই এর ছেলে মো. আশিকুল ইসলাম ওরফে আশিককে (২৫)গ্রেপ্তার করেছে ।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত এ এস এম হায়াত উদ্দিন (৪২) দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তার ফেসবুক আইডিতে একটি সচেতনতামূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর জের ধরে (৪ অক্টোবর) সন্ধ্যায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চাপাতি, ধারালো রামদা, ছুরি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া ও লাঠিসহ মোটরসাইকেলে এসে হায়াত উদ্দিনকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। মাথা, ঘাড়, পাজর, পেট ও পায়ে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া দুই আসামিকে সোমবার (৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪