| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে যুবককে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১৮:২২:৫৮:অপরাহ্ন  |  ১৩৭৮৮৩৪ বার পঠিত
খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে যুবককে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মহানগরীর কাস্টমঘাট এলাকায় ঘটনা ঘটে।

নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান,  রাত পৌনে ৮ টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম বলেন, রাতে কাস্টমস ঘাট এলাকায় একটি গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪