| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১৯:১২:৪২:অপরাহ্ন  |  ১৪৫০৭৭৪ বার পঠিত
লক্ষ্মীপুরে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক শিশুর প্রবাস ফেরত পিতা ও পেছনে বসে থাকা মা গুরুতর আহত হয়। 

নিহত শিশুর নাম জান্নাতুল (১৫ মাস)। শিশুর পিতা ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সোনাপুর ইউপির ৮ নাম্বার ওয়ার্ডের জালাল উদ্দিন বেপারি বাড়ির প্রবাস ফেরত শিপন হোসেনের একমাত্র মেয়ে। রাতে এশার নামাজের পর জানাজা শেষে শিশু জান্নাতুলকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাস ফেরত শিপন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে তার স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে স্বামী, স্ত্রী ও সন্তানসহ তারা সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. মাহির হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪