| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৪:০৪:০৮:পূর্বাহ্ন  |  ১৪৬৪৩৫৪ বার পঠিত
মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা
ছবির ক্যাপশন: মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা

নেত্রকোণা  প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জে এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারায়ণ পাল (৪০) উপজেলার রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে এবং বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামের মুদি দোকানের মালিক ছিলেন। পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪