| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৭:৫৮:৩৫:পূর্বাহ্ন  |  ১৪৫০১২১ বার পঠিত
বাউফলে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা
ছবির ক্যাপশন: বাউফলে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। 

ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল এসিস্ট্যান্ট দম্পতি।

জানা গেছে, জয়পুরহাটের মো. রাকিব মিয়া ও তার স্ত্রী রাজশাহীর জান্নাতুল ফেরদৌস তিন বছর মেয়াদি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। ২০২৪ ও ২০২৫ সালে তারা বিএমডিসি সনদপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয় এক যুবক রাব্বির সহায়তায় দাশপাড়া ইউনিয়নের ল্যাংরা মুন্সির পুল এলাকায় ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে বসেন। সেখানে চোখের পরীক্ষা থেকে শুরু করে অপারেশন পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে বলে প্রচারণা চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাকিব মিয়া দাবি করেন, তিনি ঢাকার যাত্রাবাড়ীর ‘এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল’-এর মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। বাউফলের এই কেন্দ্রটি নাকি সেই হাসপাতালের অধীনে পরিচালিত হচ্ছে। তবে তিনি কোনো নিয়োগপত্র বা অনুমোদনের প্রমাণ দেখাতে পারেননি।

এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান বলেন, ‘এমবিবিএস চিকিৎসক ছাড়া কোনো চক্ষু চিকিৎসা কেন্দ্র চালানোর অনুমতি নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪