| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে ২শ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৩:১৫:১৬:পূর্বাহ্ন  |  ২৩৩৩১৮৯ বার পঠিত
মেহেরপুরে ২শ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার
ছবির ক্যাপশন: অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সদর উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের অভিযানে ভৈরব নদ থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় দুই হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান পরিচালনা করা হয়। এখানে প্রায় দুই হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পরবর্তীতে যেন এধরণের কর্মকান্ড না হয় সেদিকে নিয়মিত লক্ষ্য রাখা হবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪