| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৯:৩৭:৪৮:পূর্বাহ্ন  |  ১৪৬৬৭৩৩ বার পঠিত
নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী-পুরুষরা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাবের সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘প্রবীণরা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের সেবায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তারা প্রবীণদের কল্যাণে কাজ করার জন্য কারিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।’আলোচনা শেষে ১২০ জন প্রবীণ নারী-পুরুষের মাঝে ২টি করে গাছের চারা বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪