| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরা নদীর ভাঙনের হুমকিতে ইসলামপুর পৌরশহর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১০:২১:৪৩:পূর্বাহ্ন  |  ১৪৫০৩৫০ বার পঠিত
মরা নদীর ভাঙনের হুমকিতে ইসলামপুর পৌরশহর

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মরা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে ইসলামপুর পৌর শহর। এটি পুরাতন ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর ছোট্ট একটি শাখা। স্থানীয় ভাবে এই শাখা নদীর নাম পাথরঘাটা। যেটি অনেকটাই মরা।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথকে ভেদ করে যমুনা-ব্রহ্মপুত্র নদনদীর সাথে সংযোগ স্থাপন করেছে এই নদী। শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় পুরো নদী। করা হয় ধান চাষ। আর বর্ষা মৌসুমে শুরু হয় প্রবল স্রোত। এ বছর বন্যা না হওয়ায় ঝিরিঝিরি স্রোত বইছে এই নদীতে। পায়ে হেঁটেই পারাপার হওয়া যায় নদীটি।

কিন্তু ঝিরিঝিরি স্রোতেই মধ্যেই মরা এই নদীর দুই পাড়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। পাথরঘাটা রেল সেতু থেকে সিরাজাবাদ সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে চলছে নদী ভাঙনের তীব্রতা। ইতোমধ্যে নদী ভাঙনে পৌর এলাকার মৌজাজাল্লা ও সর্দারপাড়া গ্রামের বসতবাড়ী বিলীন হচ্ছে। অসহায় ওই পরিবার গুলো তাদের মাখা গোঁজার ঠাঁই রক্ষায় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সু-দৃস্টি কামনা করেছেন।

এ ব্যাপারে ইসলামপুর পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান জানান, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। তিনি বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা হয়েছে। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন, একজন উপসহকারী প্রকৌশলীকে পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪