| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা প্রবীণদের হাত ধরে পৃথিবীতে এসেছি : প্রবীণ দিবসে কুড়িগ্রাম জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১০:৩৫:৫৩:পূর্বাহ্ন  |  ১৪৪৪৩৩০ বার পঠিত
আমরা প্রবীণদের হাত ধরে পৃথিবীতে এসেছি : প্রবীণ দিবসে কুড়িগ্রাম জেলা প্রশাসক

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে, তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার (৭অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালীটি বের হয়ে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক প্রবীণকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা,  সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু,সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসানসহ অনান্যরা।

বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,পরিবারের প্রবীণদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীণদের হাত ধরে পৃথিবীতে এসেছি। প্রবীণরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। কেননা আমরাও একদিন প্রবীণ হবো।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪