| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটি সদরে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১০:৪২:২১:পূর্বাহ্ন  |  ১৪৩৯১৪২ বার পঠিত
রাঙ্গামাটি সদরে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রাঙ্গামাটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র জেলা সদরের পরিবর্তে কাপ্তাইয়ে স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্রীড়ামোদী ও রাঙ্গামাটিবাসী’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান রানা, সমাজসেবক নুরুল আবছার, এনসিপির নেতা শহিদুল ইসলাম, সমাজকর্মী রিকো খীসা, বাবুল আলী তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটি সদর উপজেলার ঝগড়া বিল এলাকায় বিকেএসপি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রাথমিক সিদ্ধান্তের পর জেলার মানুষ আশাবাদী হয়েছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্রটি কাপ্তাই এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় তারা ক্ষুব্ধ ও হতাশ। এটি জেলার খেলাধুলার বিকাশে বাধা সৃষ্টি করবে এবং পার্বত্য অঞ্চলের ক্রীড়াবিদদের প্রতি অন্যায় হবে।

বক্তারা আরও জানান, ঝগড়া বিল ভৌগোলিকভাবে পার্বত্য চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে বিকেএসপি কেন্দ্র স্থাপিত হলে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার খেলোয়াড়রা সহজে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও প্রাকৃতিক পরিবেশের দিক থেকেও ঝগড়া বিল উপযুক্ত স্থান।

এ সময় বক্তারা অভিযোগ করেন, সরকারের মহৎ উদ্যোগকে ব্যাহত করতে একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্র করছে। তারা সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বিকাশ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিকেএসপি মহাপরিচালকের বরাবর স্মারকলিপি পাঠানো হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪