| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১০:৫৫:৩৫:পূর্বাহ্ন  |  ১৪৬১৪৭১ বার পঠিত
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগানসহ দেশে তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে মনির বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি সচল ওয়ান শুটার পাইপ গান, একটি সবুজ রঙের তাজা কার্তুজ, পাঁচটি সবুজ রঙের পটকা, একটি হাঁসুয়া ও একটি হকিস্টিক।

তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪